Saturday, September 5, 2026
28 C
Kolkata

আবার পুরোনো ফর্মে উমরান মালিক, ফের জাতীয় দলে কী ফিরবেন তিনি

এক সময় আইপিএলে ১৫০ কিমি গতির বোলিংয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। সেই গতি-তারকার নাম উমরান মালিক। জম্মু-কাশ্মীরের এই পেসার জাতীয় দলের জার্সিও পরে ফেলেছিলেন তড়িঘড়ি। তবে চোট তার কেরিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায় এবং ২০২৩ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি।

চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরেছেন উমরান। দীর্ঘদিন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে কাটানোর পর নিজের পুরনো ছন্দে ফিরতে চলতি বুচিবাবু ট্রফাকেই বেছে নিয়েছেন তিনি। এই টুর্নামেন্টে ওড়িশার বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের হয়ে বল হাতে নামেন তিনি, আর প্রথম ম্যাচেই বাজিমাত। দ্বিতীয় ওভারের শেষ বলে ইনসুইং ডেলিভারিতে ওপেনার টি মুন্ডেকে বোল্ড করেন উমরান। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই ফের ওপেনার বিনয়কে বোল্ড করেন তিনি।

উমরানের এই বোলিং পারফরম্যান্স দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। বহু ক্রিকেটপ্রেমী তাকে ফের ভারতের জার্সিতে মাঠে দেখতে চাইছেন। অনেকে বলছেন, পুরনো উমরান যেন আবার ফিরে এসেছেন। শুধু উমরান নন, এই কুঁচিবাবু ট্রফিতে নজর কেড়েছেন ঋতুরাজ গায়কোয়াড ও সরফরাজ খানও। তাদের ব্যাটিংও নির্বাচকদের দরজায় কড়া নাড়ছে। তবে গতি ও আগুনে বোলিংয়ে উমরান মালিক আবারও নিজের নামটা মনে করিয়ে দিলেন সবার। এখন দেখার, নির্বাচকরা কবে তাকে আবার ভারতের স্কোয়াডে সুযোগ দেন। মাঠে তার এমন ফর্ম দেখে অনেকেই বলছেন জাতীয় দলে ফেরা শুধুই সময়ের অপেক্ষা উমরান মালিকের জন্য।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories