Saturday, September 5, 2026
28 C
Kolkata

জায় ইসরাইলের হামলাকে ‘গণহত্যা’ বলে আখ্যা রাষ্ট্রসংঘের প্রতিবেদনের

গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলা ও কার্যক্রমকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে রাষ্ট্রসংঘ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল যেভাবে গাজার সাধারণ মানুষের জীবনযাপন, অবকাঠামো ও অধিকার ধ্বংস করছে, তা এক ধরনের পরিকল্পিত জাতিগত নিধন। রাষ্ট্রসংঘের ‘কমিশন অব ইনকোয়ারি’ জানায়, ইসরাইল গাজার মসজিদ, স্কুল, কবরস্থান পর্যন্ত লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই পর্যন্ত ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ৬৬ হাজারের বেশি। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। শুধু গত মঙ্গলবারেই ইসরাইলি বিমান হামলায় নিহত হন অন্তত ২৯ জন ফিলিস্তিনি। রাষ্ট্রসংঘের দাবি, এই ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করতে হবে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের এই নীতি শুধু ফিলিস্তিন নয়, পুরো পশ্চিম এশিয়াকে অস্থির করে তুলছে এবং শান্তির পথ রুদ্ধ করছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories