Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নির্যাতিতার

২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলার নির্যাতিতা দিল্লি হাই কোর্টের সাম্প্রতিক নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিত করে অন্তর্বর্তী জামিন দেওয়ার সিদ্ধান্ত তার পরিবারের কাছে মৃত্যুর সমান।মঙ্গলবার দিল্লি হাই কোর্ট সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত রাখার নির্দেশ দেয়। ২০১৯ সালে নাবালিকা নির্যাতিতাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে তিনি বর্তমানে সাজা ভোগ করছিলেন। আদালতে তার শুনানি চলাকালীন এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে সেঙ্গার ঢুকতে পারবেন না। তিনি নির্যাতিতা বা তার মায়ের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ বা ভয় দেখাতে পারবেন না। এই শর্ত ভাঙা হলে জামিন বাতিল হয়ে যাবে বলেও আদালত স্পষ্ট করেছে।আদালতের নির্দেশের প্রতিক্রিয়ায় নির্যাতিতা সংবাদসংস্থা পিটিআইকে জানান, তার পরিবার, আইনজীবী ও সাক্ষীদের নিরাপত্তা আগেই তুলে নেওয়া হয়েছে। এতে তাদের আতঙ্ক আরও বেড়েছে। তার মতে, এমন মামলায় দোষী ব্যক্তির জামিন পাওয়া সমাজের কাছে ভয়ংকর বার্তা দেয়। নির্যাতিতা ও তার মা মণ্ডি হাউসের কাছে প্রতিবাদে বসেন। তাদের সঙ্গে ছিলেন নারী অধিকার কর্মী যোগিতা ভায়ানা। অভিযোগ ওঠে, আইনজীবীর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয় এবং পুলিশের হস্তক্ষেপে নির্যাতিতা আহত হন। পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সন্ধ্যায় ইন্ডিয়া গেট এলাকা থেকে প্রতিবাদকারীদের সরিয়ে সিআরপিএফের গাড়িতে তোলা হয়, কোনও বাড়তি বলপ্রয়োগ করা হয়নি।এই ঘটনায় ফের দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, উন্নাও মামলা সংক্রান্ত সব বিচার প্রক্রিয়া ২০১৯ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories