Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে মসজিদ প্রাঙ্গণে উদ্ধার হল ইমাম ইব্রাহিমের স্ত্রী ও তাঁর দুই মেয়ে মৃত দেহ! নিরাপত্তাহীনতায় ভুগছে ভারতের মুসলিমরা

উত্তরপ্রদেশের বাগপত জেলার দোঘাট থানার গাঙ্গনৌলি গ্রামে ঘটেগেলো এক মর্মান্তিক ঘটণা। শনিবার ওই গ্রামের প্রধান মসজিদের ইমাম ইব্রাহিমের স্ত্রী ও তাঁর দুই ছোট মেয়েকে মসজিদ প্রাঙ্গণে নির্মমভাবে খুন করা হয়। স্থানীয়রা জানায়, ইমাম ইব্রাহিম কাজের জন্য বাইরে ছিলেন। বিকেলে বাড়ি ফিরে তিনি মসজিদের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে, তিনি কয়েকজন গ্রামবাসীর সাহায্যে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, স্ত্রী ও দুই মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে এলাকায় হইচই পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে, এবং দোঘাট থানার পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, একটি এফআইআর দায়ের হয়েছে এবং হত্যার পেছনে কী কারণ তা জানার চেষ্টা চলছে। ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ বা অন্য কোনও কারণ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories