Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘দলে পদ পেতে হলে হতে হবে শয্যাসঙ্গী!’ দলেরই নেত্রীকে কুপ্রস্তাব, অভিযোগ উঠছে বিজেপির দলীয় সভাপতি মোহনলাল কুশাওয়াহারের বিরুদ্ধে

উত্তর প্রদেশে বিজেপি নেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ দলেরই আর এক নেতার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, মহোবা জেলার দলীয় সভাপতি মোহনলাল কুশাওয়াহা তাঁকে জেলা স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বদলে ব্যক্তিগত সম্পর্কের দাবি করেন। 

অভিযোগকারী নেত্রী দীপালি তিওয়ারি বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করছেন এবং জেলা সংগঠনে একটি দায়িত্বশীল পদ পাওয়ার আশা করেছিলেন। তবে ওই নেতা দীপালিকে জানান, যদি তিনি সকল শর্ত মেনে নেন, তাহলে শুধু পদই নয়, ভবিষ্যতে নির্বাচনের টিকিটও দেওয়া হতে পারে। পাশাপাশি বিভিন্ন জায়গায় সফরে নিয়ে যাওয়ার কথাও বলা হয়।

দীপালির আরও অভিযোগ, তিনি প্রস্তাবে রাজি না হওয়ায় দলের কিছু পদাধিকারী তাঁকে চাপ দিতে শুরু করেন। এমনকি বিষয়টি প্রকাশ্যে আনলে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয় বলে দাবি। পরিস্থিতি গুরুতর হওয়ায় তিনি বিষয়টি স্বামীকে জানান এবং পরে পুলিশের দ্বারস্থ হন।

সোমবার তিনি জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধীরা শাসক দলের ভেতরে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, যখন দলের এক নেত্রীই নিরাপত্তাহীনতার অভিযোগ তুলছেন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এবং অনেকেই মহোবা জেলার দলীয় সভাপতি মোহনলাল কুশাওয়াহার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories