Friday, March 6, 2026
32.6 C
Kolkata

উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধের সরকারি আদেশকে এলাহাবাদ হাই কোর্টের প্রশ্ন

স্বীকৃতি না থাকা মানেই কোনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যায় না, এই গুরুত্বপূর্ণ মন্তব্য করে উত্তরপ্রদেশের একটি মাদ্রাসা খোলার নির্দেশ দিল এলাহাবাদ হাই কোর্ট। লখনউ বেঞ্চ জানিয়েছে, আদালতের নির্দেশের সার্টিফায়েড কপি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মাদ্রাসার উপর লাগানো সিল খুলে দিতে হবে।

এই মামলাটি দায়ের করেছিল ‘মাদ্রাসা আহলে সুন্নত ইমাম আহমদ রজা’। গত বছরের ১ মে শ্রাবস্তী জেলার সংখ্যালঘু কল্যাণ আধিকারিক একটি নির্দেশ জারি করে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার কথা বলেন। তার যুক্তি ছিল, ওই মাদ্রাসার সরকারি স্বীকৃতি নেই। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টের দ্বারস্থ হয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

বিচারপতি সুভাষ বিদ্যার্থী মামলার শুনানিতে স্পষ্ট জানান, ২০১৬ সালের উত্তরপ্রদেশ নন-গভর্নমেন্ট আরবি ও ফারসি মাদ্রাসা নিয়ম অনুযায়ী স্বীকৃতি না থাকলে শুধু সরকারি অনুদান পাওয়া যায় না। কিন্তু তার জন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বিধান নেই।

মাদ্রাসার পক্ষে আইনজীবী সৈয়দ ফারুক আহমদ আদালতে বলেন, প্রশাসন আইন ভুলভাবে প্রয়োগ করেছে। তার বক্তব্য, মাদ্রাসা কোনও সরকারি অনুদান চায়নি। ফলে শুধু স্বীকৃতি নেই, এই কারণে বন্ধের নির্দেশ দেওয়া আইনসম্মত নয়। তিনি আরও জানান, সংশ্লিষ্ট নিয়মে সংখ্যালঘু কল্যাণ আধিকারিককে এমন নির্দেশ দেওয়ার কোনও ক্ষমতা নেই।

রাজ্যের পক্ষে অতিরিক্ত মুখ্য স্থায়ী আইনজীবী দেবেন্দ্র মোহন শুক্লা উপস্থিত ছিলেন। তবে উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোনও প্রতিনিধি আদালতে হাজির ছিলেন না।
আদালত রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে এবং প্রশাসনের এই ধরনের পদক্ষেপ আইনি কাঠামোর মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে। এই রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবী ও শিক্ষামহল। তাদের মতে, স্বীকৃতি সংক্রান্ত নিয়মকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলল আদালত।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories