Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশের এক মাদ্রাসা করা হলো বন্ধ , ধর্মীয় বৈষম্যের অভিযোগে প্রশাসনে উপর

উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি মাদ্রাসা কার্যত বন্ধ করে দিল জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ঘনশ্যাম মীনার নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। প্রশাসনের দাবি, ওই মাদ্রাসার বৈধ স্বীকৃতির কাগজপত্র ছিল না। মাদ্রাসাটি সুফি সাধক শেখ আব্দুল কাদির জিলানির নামে নামকরণ করা এবং এটি মৌধা কোতোয়ালি এলাকায় অবস্থিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তদন্তকারী দল যখন স্বীকৃতির নথি দেখতে চায়, তখন মাদ্রাসা কর্তৃপক্ষ তা নির্ধারিত সময়ের মধ্যে দেখাতে ব্যর্থ হয়। এরপরই মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়।

তবে স্থানীয় মুসলিম বাসিন্দা এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে মনে করছেন। তাদের অভিযোগ, শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ইচ্ছাকৃত অভিযান চালানো হচ্ছে। এক প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে উত্তরপ্রদেশে প্রায় ৫০০টির বেশি মাদ্রাসা ও ৬০টির মতো ধর্মীয় স্থান বন্ধ বা ভাঙা হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories