Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ভারতের সার্বভৌমত্ব ও জলসীমার তোয়াক্কা না করে ভারতীয় জলসীমায় ঢুকল মার্কিন নৌজাহাজ

নিউজ ডেস্ক : বন্ধু বেশে শত্রুর মতো ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ভারতের নিজস্ব জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করল মার্কিন যুদ্ধজাহাজ। লাক্ষা দ্বীপের কাছে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ ভারতের বিনা অনুমতিতে প্রবেশ করেছে বলে জানা গেছে। কিন্তু বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি মোদি সরকার।

চিনের চোখরাঙানির মাঝে একের পর এক ইন্দো-মার্কিন সামরিক মহড়া, সামরিক লেনদেন এশিয়া মহাদেশে ভারতের অবস্থান মজবুত করছিল। শুধু আমেরিকাই নয় ইউরোপের কয়েকটি দেশ এবং জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গেও জোট বেঁধে নৌ মহড়া চালাচ্ছে ভারত। কিন্তু এর মধ্যেই আমেরিকার সপ্তম নৌ বহরের ‘ইউএসএস জন পল জোনস’ জাহাজ লাক্ষাদ্বীপের পশ্চিমে ১৩০ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করে যাওয়ার খবর সামনে এল। এটি ভারতের বিশেষ আর্থৈনিতক জোনের মধ্যে পড়ে। বিনা অনুমতিতে মার্কিন রণতরীর এই এলাকায় প্রবেশ নিয়ে হইচই শুরু হয়েছে।

ভারতীয় নৌ বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, লাক্ষাদ্বীপের কাছে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল অনেকটা আন্তর্জাতিক জলসীমার মধ্যে পড়ে। এই এলাকায় চিনের নজরাদরী জাহাজ ঢুকলেও ভারতীয় নৌ বাহিনী তাদের তাড়া করে বার করে দেয়। এই অঞ্চলে ভারত-সহ যে কোনও দেশের সামরিক সরঞ্চাম বহনকারী কোনও জাহাজ প্রবেশের আগে অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু আমেরিকা তা মানেনি। আবার মার্কিন জাহাজের প্রবেশ করার কথা সে দেশের তরফেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে। চলতি কূটনৈতিক সম্পর্কের মাঝে যা বেশ বেমানান। এখন দেখার ভারতের তরফে কী বার্তা দেওয়া হয়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories