Friday, March 6, 2026
33.5 C
Kolkata

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে জোরালো মতামত মার্কিনিদের!

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পক্ষে এবার মুখ খুললেন সাধারণ মার্কিনিরা। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, আমেরিকার ৫৯ শতাংশ মানুষ চান ফিলিস্তিন যেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। এই ফলাফল আমেরিকার দীর্ঘদিনের বিদেশ নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে জানা যাচ্ছে। জরিপে আরও জানা গেছে, মাত্র ৩৩ শতাংশ মানুষ ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিরোধিতা করেছেন। রিপাবলিকানদের মধ্যেও সমর্থনের হার কম নয়, ৪১ শতাংশ রিপাবলিকানও এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন, যদিও ৫৩ শতাংশ বিরোধিতা করেছেন।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের পেছনে অন্যতম কারণ গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের লাগাতার হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই মহিলা ও শিশু। বোমাবর্ষণে গাজার বহু এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ মার্কিনি মনে করেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযান অতিরিক্ত মাত্রায় চলছে।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories