Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সেনারা রাশিয়ার সাথে যুদ্ধে জড়াবে না : পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সেনারা রাশিয়ার সেনাদের সাথে লড়াইয়ে নামবে না। প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও এই ইঙ্গিত দিয়েছেন বলে জানান কিরবি।গতকাল (রোববার) একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইউক্রেনে যেকোনো দিন রাশিয়া আক্রমণ করতে পারে- এমন আশঙ্কা থেকে সেখানে অবস্থানরত সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে। যেকোনো সময় আক্রমণ করার মতো রাশিয়ার সামরিক সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন জন কিরবি। ইউক্রেনের সাথে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইউরোপে আরো তিন হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ন্যাটো সামরিক জোটভুক্ত দেশ পোলান্ডে পাঁচ হাজার সেনার সমাবেশ ঘটাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগেই ইউরোপজুড়ে ৮০ হাজার সেনা মোতায়েন রয়েছে।অন্যদিকে, কৃষ্ণসাগরে ৩০টির বেশি যুদ্ধজাহাজের তৎপরতাকে রাশিয়া প্রশিক্ষণ মহড়া বলে উড়িয়ে দেয়। কিন্তু জন কিরবি বলছেন, এই মহড়া ইউক্রেনের সার্বভোমত্বের উপর হুমকি হয়ে দাঁড়াতে পারে।মর্কিন পররাষ্ট্র দফতরের সতর্কবার্তা জারির পর ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য পোল্যান্ড তাদের সীমান্ত খুলে দিয়েছে। সেই সাথে ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের ১৬০ সদস্যকেও সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এসব গার্ড ইউক্রেনের সেনা সদস্যদের প্রশিক্ষণে নিয়োজিত ছিল।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories