Tuesday, October 20, 2026
28 C
Kolkata

উত্তম নগরে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা, শান্তিপূর্ণ ঈদ নিশ্চিত করতে কড়া বার্তা দিল দিল্লি হাইকোর্ট

দিল্লির উত্তম নগর এলাকায় ঈদকে ঘিরে উত্তেজনার আবহ তৈরি হওয়ার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত দিল্লি পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেয়, যাতে ঈদের সময় কোনও অশান্তি না হয় এবং সব মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণ ভাবে উৎসব পালন করতে পারেন।উত্তম নগরে পরিস্থিতি কয়েকদিন ধরেই উত্তপ্ত। হোলির সময় এক সংঘর্ষে ২৬ বছরের এক যুবকের মৃত্যুর পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। যদিও পুলিশ এই ঘটনায় কোনও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেখতে নারাজ, তবে অভিযুক্ত মুসলিম পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাদের উদ্দেশ্য করে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে এবং সংবাদমাধ্যমে ঘটনাটি ভুলভাবে তুলে ধরা হয়েছে।এদিকে, কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও উঠেছে। এমনকি ঈদের সময় রক্তপাতের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব, প্রশাসনকে তা করতে হবে। আদালত বলে, “পরিস্থিতি যাতে খারাপ দিকে না যায়, তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।” একই সঙ্গে নিরাপত্তা এমনভাবে জোরদার করতে বলা হয়েছে যাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি তৈরি হয়।আদালত আরও সতর্ক করে দেয়, কোনও ব্যক্তি বা গোষ্ঠী যেন এমন কোনও কাজ না করে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। ঈদের পরবর্তী সময় এবং রাম নবমী পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। এই মামলাটি দায়ের করেছিল অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ সিভিল রাইটস। তাদের অভিযোগ, ৪ মার্চ হোলির দিন তরুণ নামের এক যুবকের মৃত্যুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটি ছোট বচসা কেন্দ্র করে শুরু হওয়া বিবাদ পরে বড় আকার নেয় এবং তা সাম্প্রদায়িক রূপ পায়।আবেদনকারীদের পক্ষ থেকে আদালতে জানানো হয়, এলাকায় একাধিক মিছিল ও সভা হয়েছে যেখানে উস্কানিমূলক ভাষণ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে প্রকাশ্যে হিংসার ডাকও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, শান্তি বৈঠক এবং সমাজ মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories