Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা পাঠালেন নরেন্দ্র মোদি, ভাতৃত্ব মূলক সৌহার্দে কি স্পষ্ট হচ্ছে দিপাক্ষিক বিদেশ নীতি?

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যের বার্তা বিনিময় হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। এই বার্তায় তিনি শুধু সরকারের পক্ষ থেকেই নয়, ভারতের সাধারণ মানুষের পক্ষ থেকেও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছেন। বার্তায় তিনি ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলেন। পাশাপাশি রমজান মাসে মুসলিমদের আত্মসংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির চর্চার প্রশংসা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়; এটি মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা এবং ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে। এই উৎসব সকলের মাঝে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। চিঠিতে তিনি বিশ্বজুড়ে মানুষের শান্তিপূর্ণ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেছেন। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এমন সৌজন্যমূলক যোগাযোগ দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপরদিকে এই চিঠি সমাজমাধ্যমে প্রকাশ হওয়া মাত্রই নেটিজেনরা ও বিজেপি-র সমর্থকদের একাংশ কিছু তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদি-কে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় বসবাসকারী অসহায় দরিদ্র পরিযায়ী শ্রমিকদের উপর অমানবিক অত্যাচারে অভিযোগ, বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে তাদের সীমান্তবর্তী ক্যাম্পে নিয়ে যাওয়ার অভিযোগকে হাতিয়ার করে বিরোধীরা প্রশ্ন তুলছে, কেন্দ্রের ত্রিপাক্ষিক বিদেশ নীতিকে। 

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories