Friday, March 6, 2026
28.9 C
Kolkata

উত্তরপ্রদেশে মুসলিম মহিলাদের সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য স্বামী রামভদ্রাচার্যের!

উত্তরপ্রদেশের মীরাটের ভিক্টোরিয়া পার্কে রামকথা অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই রামকথা অনুষ্ঠান শুরু হয়েছে ৮ই সেপ্টেম্বর থেকে, যেখানে আধ্যাত্মিকতা ও ধর্মীয় শিক্ষা প্রচারের কথা বলা হলেও, সম্প্রতি এক ভাষণে জগদগুরু স্বামী রামভদ্রাচার্য মুসলিম সম্প্রদায় নিয়ে কুরুচিকর মন্তব্য করে বলে জানা যায়।

স্বামী রামভদ্রাচার্য তার বক্তব্যে ইসলাম ধর্মের বিয়ের রীতি ও মুসলিম মহিলাদের সম্পর্কে অপমানজনক কথা বলেন। তিনি দাবি করেন মুসলিম মহিলাদের শুধু সন্তান জন্ম দেওয়ার মাধ্যম হিসেবে দেখা হয় এবং পরবর্তীতে তাদের পরিত্যাগ করা হয়। তিনি আরও বলেন, একজন মুসলিম মহিলাকে ২০টির বেশি সন্তানের জন্ম দিতে বাধ্য করা হয়। এছাড়াও তিনি বলেন হিন্দু সন্তানদের যেন কখনো কনভেন্ট স্কুল বা মাদ্রাসায় না পাঠানো হয়, বরং সরস্বতী বিদ্যালয়ে পড়ানো উচিত। তিনি মন্তব্য করেন, “অনেক সন্তান থাকলে সে নরকে যাবে। দুই থেকে তিনটি সন্তানই যথেষ্ট।”

এই বক্তব্যের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়, সমাজকর্মী ও রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমাজকর্মী ড. আসলাম কুরেশি বলেন, “স্বামীর মন্তব্যগুলি মিথ্যা ও অপমানজনক, ইসলাম মহিলাদের সম্মান দেয় ও তাদের অধিকার রক্ষা করে।” সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এই বক্তব্যের নিন্দা করেছেন এবং সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। আগেও স্বামী রামভদ্রাচার্য পশ্চিম উত্তরপ্রদেশকে “মিনি পাকিস্তান” বলে মন্তব্য করেছিলেন, যা নিয়েও তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। এই ধরনের বক্তব্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মত বিশ্লেষকদের।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories