Friday, March 6, 2026
28.9 C
Kolkata

উত্তরপ্রদেশে এসআইআর-এ প্রথম ধাপেই বাদ ২.৮৯ কোটি ভোটার, বাংলার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি

উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই পর্বের শেষে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা চলছে। সরকারি তথ্য বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় রাজ্যে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল প্রায় ১৫ কোটি ৪৪ লক্ষ। তবে নতুন করে ঘরে ঘরে যাচাই ও তথ্য সংগ্রহের পর প্রকাশিত তালিকায় ভোটারের সংখ্যা নেমে এসেছে ১২ কোটি ৫৫ লক্ষে। ফলে প্রাথমিক পর্যায়েই প্রায় ২ কোটি ৮৯ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে। নির্বাচন দফতরের দাবি, এই বাদ যাওয়া নামগুলির বড় অংশই প্রকৃত কারণে সরানো হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিন আগে মারা গিয়েছেন, এমন প্রায় ৪৬ লক্ষেরও বেশি ব্যক্তির নাম তালিকা থেকে কাটা হয়েছে। এছাড়াও একাধিক জায়গায় নাম থাকা প্রায় ২৫ লক্ষ ভোটারকে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্যের বাইরে চলে যাওয়া বা বহুদিন ধরে ঠিকানায় অনুপস্থিত এমন প্রায় দুই কোটিরও বেশি ব্যক্তির নামও খসড়া তালিকায় রাখা হয়নি।

এই তালিকা প্রকাশের পর আরও একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে। খসড়া তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যেও প্রায় ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নথিপত্র যাচাইয়ের জন্য হাজির হতে বলা হয়েছে। তাঁদের বাড়িতে নোটিস পাঠানো শুরু হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। সমস্ত অভিযোগ, সংশোধন ও শুনানি পর্ব শেষ হলে আগামী ৬ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। এত বড় সংখ্যায় নাম বাদ পড়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তুলনা টানা হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে। সেখানে খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল মোট ভোটারের প্রায় ৭ শতাংশের কিছু বেশি। উত্তরপ্রদেশের ক্ষেত্রে সেই হার অনেকটাই বেশি হওয়ায় প্রশ্ন উঠছে স্বচ্ছতা ও প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক সূত্রের দাবি, আসন্ন ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই পরিস্থিতি শাসক দল ও বিরোধী উভয় পক্ষের মধ্যেই বাড়তি সতর্কতা তৈরি করেছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories