উত্তরাখণ্ডে রাস্তায় নামাজ পড়া নিয়ে ফের কড়া অবস্থান নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ফুসকার সিং ধামী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনসমক্ষে বা রাস্তায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। বিশেষ করে চারধাম যাত্রার সময় এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না, যাতে সাধারণ মানুষের অসুবিধা হয় বা যান চলাচলে সমস্যা তৈরি হয়।সম্প্রতি কংগ্রেসের এক প্রবীণ নেতা রাস্তায় নামাজ পড়ার অনুমতি দেওয়ার পক্ষে মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গেই প্রতিক্রিয়া দেন ধামি। তিনি বলেন, ধর্মীয় প্রার্থনা নির্দিষ্ট জায়গাতেই করা উচিত। মসজিদ বা ঈদগাহের মতো নির্ধারিত স্থান রয়েছে নামাজ পড়ার জন্য। তাই রাস্তায় বা খোলা জনসমক্ষে ধর্মীয় জমায়েত করে পরিস্থিতি অশান্ত করার অধিকার কারও নেই।মুখ্যমন্ত্রীর বক্তব্য, ধর্ম পালনের স্বাধীনতা সকলের রয়েছে, কিন্তু সেই কারণে অন্য মানুষের সমস্যা হওয়া উচিত নয়। তিনি বলেন, “ধর্মীয় আচার এমনভাবে পালন করতে হবে যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কোনও প্রভাব না পড়ে। রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছে যে নামাজের জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে, তাই সেই নিয়ম সবাইকে মানতে হবে।”এই মুহূর্তে উত্তরাখণ্ডে চলছে বিখ্যাত চারধাম যাত্রা। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী দর্শনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত সেখানে পৌঁছচ্ছেন। ফলে পাহাড়ি রাজ্যে অতিরিক্ত ভিড় ও যানজট সামলাতে প্রশাসনের উপর চাপও অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে রাস্তায় কোনও ধর্মীয় কর্মসূচি হলে যান চলাচল ব্যাহত হতে পারে বলে মনে করছে সরকার।ধামি আরও বলেন, চারধাম যাত্রায় আসা তীর্থযাত্রীদের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসন চায়, ভক্তরা যাতে কোনও ঝামেলা ছাড়াই যাত্রা সম্পূর্ণ করতে পারেন। সেই কারণে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া নজর রাখা হচ্ছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রাস্তায় ধর্মীয় জমায়েত করে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Popular Categories


