Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

ভোট দিতে না পেরে ক্ষোভ! নাম পুনর্বহালের দাবিতে বিডিও অফিসে অবস্থান হুগলির গোঘাটের ভোটাররা

হুগলির গোঘাট-১ ব্লকের নকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক বিক্ষোভ দেখা গেল। বহু মানুষ জাতীয় পতাকা হাতে গোঘাট বিডিও অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান ও ধরনায় বসেন। তাঁদের মূল দাবি, দ্রুত ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করতে হবে এবং নতুন ভোটার কার্ড প্রদান করতে হবে, যাতে আগামী দিনে ভোটাধিকার প্রয়োগে কোনও বাধা না থাকে।বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের সময় তাঁদের নাম হঠাৎ করেই বাদ পড়ে যায়। বিষয়টি জানার পর তাঁরা একাধিকবার প্রশাসনের বিভিন্ন দফতরে যোগাযোগ করেন। বিডিও অফিসে শুনানিতে হাজিরা দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া—সবই করেছেন বলে দাবি আন্দোলনকারীদের। কিন্তু এত কিছুর পরেও এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ উঠেছে।এদিনের আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষের বক্তব্য, নাম বাদ যাওয়ার কারণে তাঁরা শুধু ভোটাধিকার থেকেই বঞ্চিত হচ্ছেন না, ভবিষ্যতে সরকারি বিভিন্ন পরিষেবা পেতেও সমস্যায় পড়তে পারেন। সেই আশঙ্কা থেকেই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।আন্দোলনকারীদের মধ্যে ছিলেন নকুন্ডার প্রবীণ বাসিন্দা ৮৬ বছরের বিশ্বনাথ কুণ্ডু। তিনি জানান, বহু বছর ধরে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন। আগের ভোটার তালিকাগুলিতেও তাঁর নাম ছিল। কিন্তু সাম্প্রতিক সংশোধনের পরে তাঁর নাম আর তালিকায় পাওয়া যায়নি। ফলে সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি। বয়সজনিত শারীরিক সমস্যার মধ্যেও বিভিন্ন সরকারি অফিসে ঘুরে নথি জমা দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনও ফল মেলেনি বলে তাঁর অভিযোগ।আর এক আন্দোলনকারী মালতি মণ্ডল জানান, প্রশাসনের নির্দেশ মেনে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। গ্রাম পঞ্চায়েত থেকে যে দফতরে যেতে বলা হয়েছে, সেখানে গিয়েছেন। এমনকি চুঁচুড়াতেও গিয়ে নথিপত্র জমা দিয়েছেন। তারপরও তাঁর নাম এখনও ভোটার তালিকায় ফের তোলা হয়নি বলে অভিযোগ করেন তিনি।বিক্ষোভকারীরা এদিন বিডিওর কাছে একটি স্মারকলিপিও জমা দেন। সেখানে দ্রুত সমস্যার সমাধান এবং বাদ যাওয়া নামগুলি পুনরায় তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও গোঘাট-১ ব্লক প্রশাসনের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories