Friday, March 6, 2026
28.9 C
Kolkata

উত্তরাখণ্ডে মুসলিম যুবকের মৃত্যুর এক বছর পর এফআইআর দায়ের করলো বিজেপি নিয়ন্ত্রণাধীন পুলিশ

এক বছরেরও বেশি সময় অতিক্রম হয়ে যাওয়ার পর অবশেষে জিম ট্রেইনার ওয়াসিম ওরফে মনু কুরেশির মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে রুজু করল হরিদ্বার পুলিশ। আদালতের নির্দেশে ছয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে এই মামলা হয়, যাদের মধ্যে তিনজনের নাম এখনো অজানা। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৪ আগস্ট।

জানা গিয়েছে, এইদিন মনু কুরেশি মধোপুরে তার বোনের বাড়ি থেকে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন। এমন সময় ছয়জন দুষ্কৃতি তার পথ আটকায় এবং পরবর্তীতে জানা যায় ওই ছয়জন গোরক্ষক দলের সদস্য ছিল। পরিবারের অভিযোগ, কবরস্থানের কাছে মনুকে নির্মমভাবে মারধর করে পাশের একটি পুকুরে ফেলে দেয় এই গোরক্ষক দলটি।
প্রত্যক্ষদর্শী সুফিয়ান ও সোনু জানান, তারা মানুকে বাঁচাতে গেলে পুলিশ তাদের বন্দুক দেখিয়ে হুমকি দেয়।

পোস্টমর্টেম রিপোর্টে মনুর শরীরে ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা মারধরের বিষয়টি স্পষ্ট করে। প্রথমে পুলিশ পরিবারের অভিযোগ না নিয়ে উল্টো মনুর ভাই আলাউদ্দিনসহ আরও ১৫০ জনের নামে মামলা করে। জানা গিয়েছে, আলাউদ্দিন এই ঘটনার বিচার চাইতে হরিদ্বার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাছে দারস্থ হয়। মেডিকেল রিপোর্ট ও ভিডিও দেখে ম্যাজিস্ট্রেট পুলিশকে মামলা রুজুর নির্দেশ দেন এবং পরে সেশন কোর্টও সেই সিদ্ধান্তে সহমত হয়। এই মামলায় ভারতীয় আইন অনুযায়ী ১০৩(১) (হত্যা), ৩৫১(৩) (হুমকি) ও ৩(৫) (পরিকল্পিত অপরাধ) ধারায় মামলা করা হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories