Saturday, September 5, 2026
30 C
Kolkata

শিক্ষার্থীদের ওপর থেকে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার উজবেকিস্তানের

 

মুসলিম শিক্ষার্থীদের ওপর থেকে হিজাব নিষেধাজ্ঞা বাতিল করলো মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। বার্তাসংস্থা এএফপির বরাতে দেশটির শিক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হিজাব পরার বিষয়ে অনুমতি দেওয়া হলেও মুসলিম শিক্ষার্থীরা সেটি ব্যবহার করে তাদের থুতনি ঢাকতে পারবেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, উজবেকিস্তানের প্রধান ধর্ম ইসলাম। কিন্তু দেশটির সরকার কার্যত কট্টর অসাম্প্রদায়িক। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই তারা এ বিষয়ে কঠোর। গত তিন দশক ধরে ধর্মীয় রীতিনীতি পালনে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে মধ্য এশিয়ার দেশটি।

 

গত শনিবার (৪ সেপ্টেম্বর) উজবেকিস্তানের শিক্ষামন্ত্রী শেরজদ শেরমাতভ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের হিজাব পরিধানে অনুমতি চেয়ে অসংখ্য অভিভাবক আবেদন করেছে। সেই পরিপ্রেক্ষিতে সাদা অথবা হালকা রংয়ের হিজাব বা মাথার টুপি পরার অনুমোদন দিয়েছে সরকার।

 

স্বৈরশাসক ইসলাম কারিমভের মৃত্যুর পর ২০১৬ সালে ক্ষমতায় আসেন উজবেকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট শাভকত মিরজিয়োইয়েভ। এরপর থেকে ইসলামের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ কিছুটা শিথিল করেছেন তিনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories