Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

জম্মুতে বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে মুসলিম শিক্ষার্থীদের ভর্তিকে ঘিরে প্রতিবাদে রাস্তায় নেমেছে সংঘ পরিবার!

জম্মুর বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের প্রথম দফার ভর্তি তালিকা প্রকাশের পর শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। সংঘ পরিবার ঘনিষ্ঠ বিশিষ্ট কয়েকটি সংগঠন যেমন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দল, এই তালিকা বাতিলের দাবি তুলেছে। প্রতিবাদকারীদের অভিযোগ, নির্বাচিত ৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় ৯০ শতাংশই কাশ্মীরের মুসলিম শিক্ষার্থী। তাদের দাবি, বৈষ্ণোদেবী মন্দিরের দানের টাকায় নির্মিত এই প্রতিষ্ঠানটিতে হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরই অগ্রাধিকার দেওয়া উচিত। এই জন্য আলাদা আসন সংরক্ষণের দাবিও তুলেছে সংগঠনগুলি।

জে এন্ড কে বোর্ড অব প্রফেশনাল এন্ট্রান্স এগজামিনেশনস (জেকেবিওপিইই) যে তালিকা প্রকাশ করেছে, তাতে কাশ্মীরের ৪২ জন এবং জম্মুর আটজনের নাম রয়েছে। ইতিমধ্যেই কাশ্মীরের ৩৬ জন এবং জম্মুর তিনজন ভর্তি সম্পন্ন করেছেন। এই পরিস্থিতিতেই কাত্রা ইনস্টিটিউটের সামনে ভিএইচপি ও বাজরং দল বিক্ষোভ দেখায় এবং বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের সিইও-র কুশপুত্তলিকা দাহ করে।

বাজরং দল জম্মু–কাশ্মীর সভাপতি রাকেশ বজরঙ্গি জানান, “আমাদের কাশ্মীরি ছাত্রছাত্রীদের অন্য যেকোনও মেডিকেল কলেজে ভর্তির উপর কোনও আপত্তি নেই। কিন্তু বৈষ্ণোদেবী মন্দিরের অনুদানে তৈরি কলেজে হিন্দু ছাত্রছাত্রীদের জন্য আসন সংরক্ষণ থাকা উচিত।”
ভিএইচপি জম্মু–কাশ্মীর সভাপতি রাজেশ গুপ্ত অভিযোগ তুলেছেন, এটি “মেডিকেল কলেজকে ইসলামিকরণের ষড়যন্ত্র।” তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আপাতত স্থগিত রাখার দাবি জানিয়েছেন।

অন্যদিকে প্রশাসনের একাংশ জানাচ্ছে, ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই হয়েছে। জাতীয় মেডিকেল কাউন্সিল (এনএমসি)-র নির্দেশ অনুযায়ী, জম্মু–কাশ্মীরের ১৩টি মেডিকেল কলেজের মোট ১,৬৮৫টি আসনেই নীটের তালিকা অনুযায়ী ভর্তি করাতে হয়। তার মধ্যে ৮৫ শতাংশ আসন কেন্দ্রশাসিত অঞ্চলবাসীদের জন্য সংরক্ষিত, বাকিটা দেশের অন্যান্য অংশের প্রার্থীদের জন্য।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories