Saturday, September 5, 2026
30 C
Kolkata

২০০২-এর ভোটার তালিকায় নাম নেই শতায়ু ভোটার ইসফাকের! দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার

হুগলির আদি সপ্তগ্রামের বাসিন্দা শতায়ু ভোটার মুহাম্মদ ইসফাক খান। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫১ সাল থেকে তিনি একটাও লোকসভা বা বিধানসভা নির্বাচন বাদ দেননি। কিন্তু সম্প্রতি কমিশনের প্রকাশ করা ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম খুঁজে পাওয়া যায়নি। যার ফলে অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। পরিবারের সদস্যরা জানান, ইসফাক খানের জন্ম ১৯২৫ সালে। জীবিকার খোঁজে তিনি বহু বছর আগে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে বাংলায় এসে বাঁশবেড়িয়ার তিন নম্বর গুমটি এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এত বছর ধরে তিনি আদি সপ্তগ্রাম বিধানসভার ৮৬ নম্বর বুথের নিয়মিত ভোটার।

বর্তমানে রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। BLO-রা বাড়ি গিয়ে ফর্ম জমা দিচ্ছেন। ইসফাক খানও সেই ফর্ম পেয়েছেন। পরিবারের তথ্য অনুযায়ী, তাঁর পরিবারে মোট ৩০ জন ভোটার রয়েছে। কিন্তু সেই পরিবারের প্রধান ইসফাক খানের নাম তালিকা থেকে বাদ পড়ায় আতঙ্কে গোটা পরিবারের সদস্য। ইসফাক খানের ছেলে মুহাম্মদ ইলিয়াস খান জানান, গত লোকসভা ভোটে কর্মীরা বাড়িতে এসে তাঁর বাবার ভোট নিয়েছিলেন। তবে ২০০২ এর ভোটার তালিকায় নাম না থাকায় শতায়ু এই ভোটার মুহাম্মদ ইসফাক খানের পরিণতি কি হতে চলেছে? তা ভেবেই রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories