Friday, March 6, 2026
28.9 C
Kolkata

সরকারি অনুষ্ঠানে পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশে দেশজুড়ে বিতর্ক, আপত্তি জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড!

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক নির্দেশিকা ঘিরে দেশজুড়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে সরকারি অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতের আগে পুরো ছয় স্তবক বন্দে মাতরম গাওয়াকে বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই আপত্তি জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।বোর্ডের তরফে জানানো হয়েছে, এ ধরনের নির্দেশ দেশের সংবিধানসম্মত অধিকার ও ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাদের দাবি, সরকারি অনুষ্ঠানে আগে থেকেই জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হয়। তার আগে পুরো বন্দে মাতরম গাওয়ার বাধ্যবাধকতা তৈরি করলে অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে।সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফজলুর রহিম মুজাদ্দিদি বলেন, স্বাধীনতার পর গণপরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে গানটির প্রথম দুটি স্তবকই সরকারি ক্ষেত্রে ব্যবহার করা হবে। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এই মতের সমর্থন করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন। তাই হঠাৎ করে পুরো গান গাওয়ার নিয়ম চাপিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয়।বোর্ডের বক্তব্য, বন্দে মাতরমের কিছু অংশে দেবী দুর্গা ও অন্যান্য দেবদেবীর বন্দনার উল্লেখ রয়েছে, যা একেশ্বরবাদে বিশ্বাসী মুসলিম সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নয়। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনও নির্দিষ্ট ধর্মীয় ভাবনা অন্যদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলেই তারা মনে করছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নির্দেশ প্রত্যাহার না হলে আইনি পথে লড়াই করা হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। শিক্ষাবিদ ও সমাজকর্মীদের একাংশও বলছেন, জাতীয় ঐক্য বজায় রাখতে সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়া জরুরি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories