Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

করোনা ভ্যাকসিন নেওয়ার ভয়ে নদীতে ঝাঁপ গ্রামবাসীদের

নিউজ ডেস্ক : ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সেইসাথে চলছে ভ্যাকসিন দেয়ার কাজ। তবে ভ্যাকসিন অনেক জায়গায় পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। আবার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও অনেকের কোন রয়েছে সন্দেহ। সেই সন্দেহ অনেক ক্ষেত্রে তৈরি করেছে আতঙ্ক।

আর সেই আতঙ্কের কারণেই অনেকে অস্বীকৃতি জানাচ্ছেন ভ্যাকসিন নিতে। আর এই সবের মাঝে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ঘটেছে চমকে দেয়ার মতো ঘটনা। স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন সেখানকার মানুষদের করোনার টিকা দিতে। তবে কর্মকর্তারা সেখানে গিয়ে মুখোমুখি হয়েছেন ভিন্ন এক অভিজ্ঞতার, যা দেখে সরকারি কর্মীদের তো চক্ষু ছানাবড়া।

করোনার টিকা নিতে আপত্তি জানান সেখানকার বাসিন্দারা। আর ভয়ে সরয়ূ নদীতে ঝাঁপ দেন অনেকে।রামনগরের সিসোদা গ্রামের শনিবারের ঘটনা এটি। টিকা দেয়ার খবর শুনেই সেখানে মানুষ বেজায় ভয় পেয়ে যান। আর জড়ো হন সরয়ূ নদীর তীরে।

টিকাকরণের কাজ কেমন হচ্ছে তা দেখতে সেখানে হাজির হয়েছিলেন রামনগরের এসডিএম রাজীব শুক্লা। তখন নদীর পাড়ে থাকা মানুষদের বোঝানোর চেষ্টা করেন তিনি। তবে কোনো কাজ হয়নি। তারা টিকা নিতে চাননি। পরে তারা যখন পানি থেকে ওঠেন, তখন তাদের বোঝানোর চেষ্টা করা হয়। শেষে রাজি হয়েছেন মাত্র ১৪ জন। কিন্তু তারাও সন্তুষ্ট নন ভ্যাকসিন নিয়ে। তবে করোনা ভ্যাকসিন নিতে অনেকেই অস্বীকৃতি জানিয়েছেন। এমন মানুষের সংখ্যা বেশি গ্রামীণ ভারতেই।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories