Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

মাটির বাড়ির দেওয়ালে বোমার দাগ, যত্রতত্র পড়ে রয়েছে বোমার সুতলি এমনকী তাজা বোমাও-উত্তেজনার পারদ চড়ছে নানুরে

বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই উত্তেজনার পারদ চড়ছে নানুরে। মঙ্গলবার রাত থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে নানুর বিধানসভা কেন্দ্রের বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম। রাতভর দফায় দফায় বোমাবাজি চলে বলে অভিযোগ। বুধবারও গ্রামজুড়ে ছড়িয়ে রয়েছে তারই চিহ্ন। মাটির বাড়ির দেওয়ালে বোমার দাগ। যত্রতত্র পড়ে রয়েছে বোমার সুতলি এমনকী তাজা বোমাও। এলাকার বিজেপি নেতাদের অভিযোগ, ভোটের আগে মঙ্গলবার রাতে দলীয় পতাকা লাগাচ্ছিলেন তাঁরা। তখন বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারপরই বোমা নিয়ে চড়াও হয় তারা। বিজেপি সমর্থকদের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। নানুরের তৃণমূল নেতা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিন খানের বক্তব্য, ‘কোনও হামলার ঘটনাই ঘটেনি। আমাদের দলের কর্মী সমর্থকরাই আক্রান্ত হয়েছেন। ভোটের আগে এলাকায় সন্ত্রাস করতে চাইছে বিজেপি।’ গ্রামে চলছে পুলিশের টহল। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। সোমবার রাতেও তেতে উঠেছিল নানুর। সিঙ্গি গ্রামের বাউড়িপাড়ায় দফায় দফায় বোমাবাজি হয়। তৃণমূল-বিজেপি সংঘর্ষে ঘায়েল হন বেশ কয়েকজন। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মঙ্গলবার রাতেও তেতে ওঠে নানুর। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে বলে জানিয়েছেন বাসিন্দারা। শেষ দফায় অর্থাত্‍ ২৯ এপ্রিল ভোট নেওয়া হবে নানুরে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories