Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

“নিশ্চিন্তে থাকো এ দেশ আমাদের”, এ আর রহমানকে আশ্বস্ত করলেন ওয়াহিদার রহমান

গত এক সপ্তাহ ধরে এ আর রহমানের একটি মন্তব্য ঘিরে বলিউড ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এক সাক্ষাৎকারে অস্কারজয়ী এই সুরকার বলেন, গত আট বছরে ক্ষমতার পালাবদলের পর বলিউডে তাঁর কাজ কমে গেছে। এর পেছনে সাম্প্রদায়িক বিভাজনের প্রভাব থাকতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, ধর্মের কারণে কি বলিউডে কাজ পাওয়া কঠিন হয়ে উঠছে?

রহমানের এই বক্তব্য মানতে নারাজ অনেকেই। বিজেপির তরফে শাহরুখ খান ও সলমন খানের দীর্ঘ সফল কেরিয়ারের উদাহরণ তুলে ধরা হয়। এবার এই বিতর্কে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান। তিনি স্পষ্ট জানান, এই ধরনের বিতর্কে তিনি বিশ্বাসী নন। তাঁর কথায়, “সব দেশেই ছোটখাটো ঘটনা ঘটে। এসব নিয়ে বেশি ভাবার দরকার নেই। শান্তিতে থাকাই সবচেয়ে জরুরি।” এ আর রহমানের কাজ কমে যাওয়া নিয়েও নিজের মত দেন ওয়াহিদা রহমান। তিনি বলেন, সময় বদলালে কাজের ধরন ও চাহিদাও বদলায়। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নাও থাকতে পারে। ইন্ডাস্ট্রিতে সবার কাজের গ্রাফ একরকম থাকে না, এটা নতুন কিছু নয়। ওয়াহিদা রহমানের মন্তব্যে স্পষ্ট, তিনি ধর্মীয় বিভাজনের তত্ত্বে একমত নন। তাঁর মতে, বলিউডে ওঠানামা থাকবেই, সেটাই বাস্তব।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories