রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইমাম ও মুয়াজ্জিনদের যাবতীয় তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করতে হবে। সরকারের এই সিদ্ধান্তে তুষ্ট নন মুসলমানদের একাংশ। ভারতবর্ষের বিভিন্ন জেলার সংখ্যালঘুদের ছোট বড় সমস্ত সংগঠনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। যার ফলে ওয়াকফ বোর্ড এই প্রক্রিয়াকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত সোমবার ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে একটি বৈঠক আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে নথিভূক্তকরণ প্রক্রিয়া স্থগিত রাখার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনায় পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘুদের একাংশ দাবি করছে, রাজ্য হোক বা কেন্দ্র দুই সরকারই ওয়াকাফ আইনকে সামনে রেখে ব্যবহার করতে চাইছে ওয়াকফ সম্পত্তি।
কেন্দ্র এবং রাজ্য দুজনেই কি ব্যবহার করতে চাইছে ওয়াকফ সম্পত্তি? ওয়াকফ বোর্ডের প্রতি রাজ্য সরকারের এমন নির্দেশে উঠছে প্রশ্ন
Popular Categories


