Wednesday, October 21, 2026
25 C
Kolkata

“বিজেপিকে পরাজিত করতে এবার লক্ষ্য হরিয়ানা”: মঙ্গলবার দিল্লীতে মমতা বন্দ্যোপাধ্যায়

এনবিটিভি ডেস্কঃ  মমতা বন্দ্যোপাধ্যায় চারদিনের সফরে সোমবার দিল্লীতে পৌঁছায়।আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল কি হবে তানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, তিনি হরিয়ানা সফর করে ভারতীয় জনতা পার্টিকে ওই রাজ্যে পরাজিত করা তার দলের অগ্রাধিকার বলে মনে করেন।চলতি বছরের জুলাইয়ে দিল্লি সফর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসার পর এটি তার প্রথম সফর। শেষ দিল্লি সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার প্রাক্তন জেডি(ইউ) রাজ্যসভার সাংসদ পবন ভার্মা এবং কংগ্রেস নেতা কীর্তি আজাদ এবং  অশোক তানওয়ার  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“আমি হরিয়ানায় যেতে চাই। দিল্লি, পাঞ্জাব , রাজস্থান এবং হরিয়ানার মধ্যে কোনো পার্থক্য নেই। অশোক তানওয়ার আমাকে আমন্ত্রণ জানালেই আমি সেখানে যাব। দেশের ততক্ষণ পর্যন্ত উন্নতি হবে না। যতক্ষণ না রাজ্যগুলির উন্নতি হয়। বিজেপিকে পরাজিত করা আমাদের অগ্রাধিকার…জয় হিন্দুস্তান, জয় হরিয়ানা, জয় বাংলা, জয় গোয়া, জয় ভারত, রাম রাম!”

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করবেন বলে জানা যায়, সেখানে তিনি বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর সীমান্ত এখতিয়ার বাড়ানোর ব্যাপারে এবং রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বলে সংবাদমাধ্যমে জানা যায়। 

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories