হুগলি জেলার খানাকুলের ধরমপুরে অবস্থিত মাদ্রাসা জিয়াউল উলুমে সম্প্রতি একটি ওয়াকফ সচেতনতা শিবির উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উমিদ পোর্টাল ও SIR-কে কেন্দ্র করে সংখ্যালঘু সমাজকে সঠিক দিশা দেখানো এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রক্ষাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুস সবুর কাসেমী, মাওলানা সামসুল আলম, মুফতি আবু তালহা, মাদ্রাসার সম্পাদক হাফেজ কারী মহ. আরিফ উদ্দিন, আইনজীবী খন্দকার সাঈদ উদ্দিন-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আলোচনায় ওয়াকফ, মাদ্রাসা, মসজিদ ও ঈদগাহ সংক্রান্ত নানা বিষয় উঠে আসে। বক্তারা দ্বীনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।


