Saturday, September 5, 2026
28 C
Kolkata

জমি সংক্রান্ত আইনের কারণে, রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তি উম্মিদ পোর্টালে নথিভুক্ত করা যাচ্ছে না

নতুন ওয়াকফ আইনের নিয়ম মানতে গিয়ে দেশজুড়ে এখন তৎপরতা বাড়ছে। কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে, দেশের সব ওয়াকফ সম্পত্তির নথি এবার উম্মিদ নামে বিশেষ পোর্টালে তুলে রাখতে হবে। এই নথি আপলোডের শেষ তারিখ ৫ ডিসেম্বর। কিন্তু সময় খুব কম বাকি থাকলেও বিভিন্ন রাজ্যে নথিভুক্তির কাজ এগোচ্ছে ধীর গতিতে। মঙ্গলবার রাত পর্যন্ত কেন্দ্রীয় তথ্য জানাচ্ছে, গোটা দেশে প্রায় ১ লাখ ৪৭ হাজার ৭৭৮টি ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে। কর্নাটক সবচেয়ে এগিয়ে, সেখানে প্রায় ৩৭ হাজারের বেশি সম্পত্তির কাজ শুরু হয়েছে। পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানা, মহারাষ্ট্র– এসব রাজ্যও বেশ ভালো অবস্থায় আছে।

অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তুল্যমূল্য বিচার করলে, অবস্থা অত্যন্ত খারাপ। রাজ্যের ৮০ হাজারেরও বেশি ওয়াকফ সম্পত্তির মধ্যে নথিভুক্তি হয়েছে মাত্র ১২০০-র মতো। অনেক জেলাতেই এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আলিপুরদুয়ার, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কালিম্পং এই জেলাগুলিতে এখনো কাজ শুরু হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা সবচেয়ে বেশি ৩৪২টি সম্পত্তি নথিভুক্তি হয়েছে। দ্বিতীয় স্থানে কলকাতা জেলা, সেখানে প্রায় ২৬৪টি সম্পত্তির তথ্য আপলোড হচ্ছে। বীরভূমে ১৪০টি এবং মুর্শিদাবাদে ৯৩টি সম্পত্তি নথিভুক্তির তালিকায় রয়েছে। রাজ্যের খারাপ অবস্থার কারণ জানতে চাইলে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সি বলেন, জমি সংক্রান্ত আইন রাজ্যে আলাদা হওয়ায় পোর্টালের কিছু তথ্য মেলানো যাচ্ছে না। এটিই প্রধান সমস্যা। পাশাপাশি তিনি জানান, মুতাওয়াল্লিদেরই নথি আপলোড করতে হবে, তবে কোনো অসুবিধা হলে বোর্ড সাহায্য করবে। হেল্প ডেস্ক, হেল্পলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর সবই ওয়েবসাইটে দেওয়া আছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories