Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন নিয়ে নতুন নির্দেশ, সুপ্রিম কোর্টে শুনানি ২৮ অক্টোবর

নতুন নিয়ম অনুযায়ী, দেশের সব ওয়াকফ সম্পত্তি উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। এই কাজের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল।

তবে অনেক জায়গায় এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা যায়নি। কারণ, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, ফলে অনেকেই উদ্যোগ নেয়নি। বিভিন্ন মুসলিম সংগঠনও চিন্তায় পড়ে গিয়েছিল। কারণ, দেশের দুই-তৃতীয়াংশ ওয়াকফ সম্পত্তির সঠিক দলিল নেই। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ইয়াতিমখানা বা পুরনো দানকরা জমিগুলি বহু বছর ধরে ব্যবহার হচ্ছে, কিন্তু দলিলপত্র পাওয়া যায় না। তাই এই সম্পত্তিগুলি জবরদখলের আশঙ্কা তৈরি হয়।

তবে সুপ্রিম কোর্ট কিছু ধারায় স্থগিতাদেশ দেওয়ায় কিছুটা স্বস্তি এসেছে। এখন ওয়াকফ বাই ইউজ অর্থাৎ যেসব সম্পত্তি বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে, সেগুলিকেও রেজিস্ট্রেশন করা যাবে এবং ওয়াকফ তকমা কেড়ে নেওয়া যাবে না। এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড ক্যাম্প খুলে রেজিস্ট্রেশনের কাজ শুরু করছে। কিন্তু যেহেতু সময়সীমা পেরিয়ে গেছে, তাই সুপ্রিম কোর্টে আবার আবেদন জানানো হয়েছে সময় বাড়ানোর জন্য। এমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েসিও এই নিয়ে মামলা করেছেন। সব কটি মামলা একসঙ্গে শোনা হবে ২৮ অক্টোবর।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories