বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের ১২১ নম্বর হদল আইসিডিএস কেন্দ্র এখন জলমগ্ন। সামান্য বৃষ্টিতেই হাঁটুজল জমে যায় কেন্দ্রের সামনে। গতরাতের প্রবল বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানা যায়। এই আইসিডিএস কেন্দ্রে মোট ৪০ জন উপভোক্তা রয়েছে যার মধ্যে ৬ জন গর্ভবতী, ১ জন প্রসূতি মা ও ৩৩ জন শিশু। এই জলের মধ্যেই কোলের শিশুদের নিয়ে কেন্দ্রে যাচ্ছেন মায়েরা। অভিভাবকদের অভিযোগ, যেকোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। শিশুদের পাঠাতে ভয় পাচ্ছেন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে এই আইসিডিএস কেন্দ্র চালু হলেও এখনও কোনও নিকাশি ব্যবস্থার উন্নয়ন হয়নি। প্রতিবার বৃষ্টি হলেই একই দুর্ভোগ। চারপাশে ঝোপঝাড় ও নোংরা জল। অভিভাবকরা আরো বলছেন, এত বছর ধরে প্রশাসনের এই বিষয়ে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।
Popular Categories


