Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রিহানার পর কৃষকদের পাশে বহু NBA সুপারস্টার, NFL স্টার কৃষকদের জন্য দান করলেন ১০,০০০ ডলার

নিউজ ডেস্ক : কৃষক আন্দোলনের সমর্থনে বিশ্ব বিখ্যাত পপ গায়িকা রিহানার এগিয়ে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি সরকারের সমর্থনে মন্তব্য করতে দেখা গেছে কঙ্গনা রানাওয়াত, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, অজয় দেবগান, অক্ষয় কুমার, শিখর ধাওয়ান এর মত মোদি ঘনিষ্ঠ সেলিব্রিটিদের। তবে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে থেকে কৃষক আন্দোলনের জন্য মিলল আরও ব্যাপক সমর্থন। এবার বেশ কিছু এনবিএ সুপারস্টার এগিয়ে এলেন কৃষকদের সমর্থনে। বিশ্বখ্যাত এন এফ এল সুপারস্টার জুজু স্মিথ শুষ্টার কৃষক আন্দোলনের সমর্থনে ১০ হাজার মার্কিন ডলার দান করেছেন।

 

আরেক এনবিএ সুপারস্টার ব্যারন ডেভিস কৃষক আন্দোলনের ব্যাপারে সারা বিশ্বের মধ্যে জনমত সংগ্রহের জন্য সবাইকে সচেতনতা গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। আজ স্মিথ শুস্টার টুইটারে লেখেন, “অসহায় কৃষকদের চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে ১০ হাজার মার্কিন ডলার দান করেছি জানাতে পেরে আনন্দিত লাগছে। আশা করছি আন্দোলনরত আর কোনো কৃষকের মৃত্যু হবে না।” তিনি সবাইকে কৃষক আন্দোলনের সমর্থন করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য মোদি সরকার কৃষক আন্দোলন রোধ করার জন্য দিল্লির চারিদিকে রাস্তায় ব্যারিকেড করে পেরেক গেঁথে রেখেছে। এছাড়াও কৃষকদের আন্দোলনের স্থলে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বন্ধ করা হয়েছে জল সরবরাহ এবং শৌচাগারের ব্যবস্থাও। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তর থেকে স্বাভাবিকভাবেই ব্যাপক সমর্থন পাচ্ছে কৃষক সংগঠনগুলি। অন্যদিকে এতদিন কৃষক আন্দোলনের ব্যাপারে কোনো মন্তব্য না করা ভারতের সাম্প্রদায়িক শক্তির ঘনিষ্ঠ সেলিব্রিটিরা এখন দেশের সার্বভৌমত্বের দোহাই দিয়ে মোদি সরকারের কাছে নিজেদের প্রিয় পাত্র করার দিকে মনযোগী হয়েছে। গতকাল ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কৃষক আন্দোলনের সমর্থনে মানবিক কারণে যে সমস্ত আন্তর্জাতিক সেলিব্রিটিরা এগিয়ে আসছেন তাদের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ভারতের বিরুদ্ধে যে সুসংগঠিত অপপ্রচার চালানো হচ্ছে তা রুখে দেয়া হবে। আমরা নিজেদের প্রতিরক্ষা করতে জানি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories