Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

১ লা জুন থেকে রাজ্যে খুলছে মন্দির-মসজিদ-গির্জা

পয়লা জুন থেকে বাংলায় খুলছে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার৷ ৮ জুন থেকে সরকারি বেসরকারি অফিস পুরোপুরি খুলে যাবে। ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানালেন, মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার খুললেও মানতে হবে বেশ কিছু নিয়ম। যেমন কোনও ধর্মস্থানে একসঙ্গে ১০ জনের বেশি ঢোকতে পারবেন না। প্রত্যেককেই মাস্ক পরতে হবে। মন্দির মসজিদে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। তবে ধর্মস্থানে কোনও জমায়েতও করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, ট্রেনে গাদাগাদি করে যদি এতো লোক আসতে পারে, তাহলে মন্দির, মসজিদ, গির্জা কী দোষ করল? কেন্দ্র এমন করলে, কেন আমি সব বন্ধ রাখব? ১ জুন থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার খুলবে। সকাল ১০টা থেকে মন্দির খোলা যাবে৷ এই সংকট থেকে মুক্তি পেতে মানুষ একটু প্রার্থনা করার সুযোগ পাবে।

এছাড়া করোনার সঙ্গে লড়াই করতে গেলে অনেক কিছু বদলাতে হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একসঙ্গে সবাই বাজার করতে গেলে রোগ বাড়বে। করোনার সংক্রমণ খুব দ্রুত ছড়াচ্ছে বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, প্রথম ২ থেকে ৩ মাস বাংলায় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু করোনার মধ্যেই আমফান, জোড়া বিপর্যয়।

অন্যদিকে, বাসে ২০জনের বেশি নেওয়া যাবে না বলে ফের একবার স্মরণ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories