Friday, March 6, 2026
26.7 C
Kolkata

দক্ষিণবঙ্গ আজ আকাশ মেঘলা থাকবে, মঙ্গলবার থেকে ভাসবে উত্তরবঙ্গ

নিউজ ডেস্ক : আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে ও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্ত উত্তর দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে মৌসুমী অক্ষরেখা থাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ৷ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থান পুরুলিয়া, দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে।এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস থেকেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এই বজ্রগর্ভ মেঘ থেকেই আগামী ২৪ ঘণ্টাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

সোমবারের পর থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ১১ তারিখ থেকে উত্তরবঙ্গের ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সোমবারের পর থেকে উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories