Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

পেট্রোল-ডিজেল,রান্নার গ্যাস -সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টি কলকাতা মেট্রো সিটির বিক্ষোভ

এনবিটিভি ডেস্ক:পেট্রোল গ্যাসের দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী। তারই প্রতিবাদে নিউটাউন ইকোপার্ক পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখাল ওয়েলফেয়ার পার্টি কলকাতা মেট্রো সিটি।

এদিন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী বলেন, যখন লকডাউনে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে,  মানুষের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে, ঠিক সেই সময় অযোগ্য কেন্দ্রীয় সরকার দিন দিন পেট্রোল-ডিজেল,রান্নার গ্যাস -সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে।

তিনি আরও বলেন, সরকারের যেটা করণীয় ছিল এই পরিস্থিতিতে, মানুষের পাশে দাঁড়ানো। সরকার তা না করে কিছু কিছু কর্পোরেটদের অধিক মুনাফা লাভের স্বার্থে সাধারণ মানুষের শোষণ করছে। আবু তাহের আনসারী আরও বলেন, বিজেপি সরকারের সঙ্গে রাজ্যের তৃনমূল সরকারও এর জন্য দায়ী। রাজ্য যদি নিত্য প্রয়োজনীয় জিনিস সহ পেট্রোল-ডিজেলের কর না নেই, তাহলে বাংলার জনগণকে দুয়ারে সরকারে যাওয়ার আর প্রয়োজন হয়না। অবিলম্বে পেট্রোল জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অবিলম্বে কমাতে হবে, নাহলে আগামী দিনে আরও জোরদার আন্দোলনে নামবে দল।

পাশাপাশি এদিন দলটির কলকাতা মেট্রো সিটির কনভেনার সফিকুল ইসলাম বলেন, যেখানে করোনা মহামারীতে মানুষ নাজেহালের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সেই সময় আমরা দেখছি কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনওরকম হেলদোল নেই। তিনি আরও বলেন, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ থেকে ছাঁটাই হচ্ছেন, তাঁদের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, বরং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষের শোষণ করছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থে সরকার অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিস পেট্রোল-ডিজেলের দাম অবিলম্বে কমিয়ে দিক,  নাহলে ওয়েলফেয়ার পার্টি মানুষের সার্থে আগামী দিনে আরও জোরদার আন্দোলনে নামবে।

এছাড়া এদিন বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পার্টির মেট্রো সিটির সহকারী কনভেনর তাজউদ্দিন মোল্লা,কোষাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা,ফ্র্যাটারনিটি মুভমেন্ট -এর রাজ্য সম্পাদক নঈম সেখ সহ অন্যান্য নেতৃত্ব।

Hot this week

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

Topics

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories