Saturday, September 5, 2026
30 C
Kolkata

আর দু’দিন নয়, ইদের ছুটিতে কাটছাঁট নতুন সরকারের!

পশ্চিমবঙ্গে ক্ষমতার আসনেই বসেই রাজ্যের চাকুরিজীবীদের ওপর কোপ বসাতে শুরু করল বিজেপি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ঘোষিত সরকারি ছুটির তালিকায় এবার সরাসরি কাঁচি চালাল তারা। বছরের শুরুতেই রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা বছরের ছুটির যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে মে মাসে বকরি ইদ উপলক্ষে দু’দিন ছুটি নির্দিষ্ট ছিল। কিন্তু রাজ্যে বিজেপি সরকার আসতেই সেই পুরোনো বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, বকরি ইদের জন্য দু’দিন নয়, মাত্র একদিন ছুটি মিলবে। মূলত কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে তাল মিলিয়েই আগামী ২৮ মে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে পূর্বতন তৃণমূল সরকারের পক্ষ থেকে ২৬ ও ২৭ মে বকরি ইদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু শনিবার এক ফরমান জারি করে সেই নির্দেশ বাতিল করে দিল বর্তমান বিজেপি সরকার। নতুন বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ২৬ ও ২৭ মে কোনও ছুটি থাকবে না এবং সমস্ত সরকারি অফিসে স্বাভাবিক কাজকর্ম চলবে। তার বদলে কেবল ২৮ মে ছুটি থাকবে। রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্রের সই করা এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

রাজ্যে ক্ষমতা দখলের পর থেকেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার সরকারি কর্মীদের ওপর একের পর এক চাপ সৃষ্টি করছে। তথাকথিত ‘কর্মসংস্কৃতি’ ফেরানোর নামে কর্মীদের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে ঢোকা এবং বিকেল ৫টা ১৫ মিনিটের আগে বেরোতে না পারার মতো নিয়মের বেড়াজালে কর্মীদের বেঁধে ফেলা হয়েছে। এবার ধর্মীয় উৎসবের ছুটি কমিয়ে দিয়ে বিজেপি সরকার তাদের চেনা আগ্রাসী মনোভাবেরই পরিচয় দিল। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় এতদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা যে দীর্ঘ ছুটি উপভোগ করে আসছিলেন, এবার কি তবে সেটাতেও কোপ বসাবে এই বিজেপি সরকার?

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories