Friday, March 6, 2026
26.7 C
Kolkata

প্রদেশ কংগ্রেসে বড়সড় রদবদল, নতুন কমিটিতে গুরুত্ব পেলেন শুভঙ্কর

২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজ্য কংগ্রেসে নয়া চিত্রনাট্য সাজাল এআইসিসি। বুধবার প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটি, নির্বাচন কমিটি ও পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির তালিকা প্রকাশ করা হয়। নতুন কমিটিগুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছে একাধিক শিবিরের নেতাদের। এর ফলে গোষ্ঠীদ্বন্দ্ব সামলানোর পাশাপাশি ভারসাম্য রক্ষার চেষ্টাও স্পষ্ট হয়েছে।

নতুন কাঠামোয় প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের ঘনিষ্ঠ নেতাদের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সন্তোষ পাঠক ও অমিতাভ চক্রবর্তীর মতো নেতারা গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন। পাশাপাশি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বহু নেতা, যারা তাঁর আমলে সক্রিয়ভাবে কাজ করলেও পরবর্তীতে কোণঠাসা হয়েছিলেন, তাঁদেরও ফিরিয়ে আনা হয়েছে বিভিন্ন পদে। প্রয়াত সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রকে সম্পাদক করা হয়েছে, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে এবার ব্যতিক্রম হিসেবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও নির্বাচন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরকে। সাধারণত এই দায়িত্ব থাকে প্রদেশ সভাপতির হাতে। রাজনৈতিক মহলের অনুমান, দলীয় ভাঙন রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রদেশ কংগ্রেসের এই নতুন রদবদলকে আগামী নির্বাচনের কৌশলগত প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories