Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

৩০ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল বিধিনিষেধ, চালু হচ্ছেনা লোকাল ট্রেন, চলবে মেট্রো

কলকাতা: ফের বাড়ানো হল আংশিক লকডাউনের সময়সীমা।রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত  বাড়ল বিধিনিষেধের মেয়াদ। ১৬ জুলাই থেকে কার্যত লকডাউনে কিছু ক্ষেত্রে ছাড়।১৬ জুলাই থেকে সাধারণের জন্য খুলছে মেট্রো। ১৬ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী সাধারণ যাত্রীর জন্য চলবে মেট্রো। সোম থেকে শুক্রবার পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। সপ্তাহে ৫দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।মেট্রোতে যাত্রীদের মাস্ক পরা, মেট্রোতে নিয়মিত স্যানিটাইজেশন ও কোভিড সংক্রান্ত বিধি পালনের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব থাকছে স্থানীয় প্রশাসন ও মেট্রো রেল কর্তৃপক্ষের।

 

১৬ জুলাই থেকে দোকান-বাজার-শপিং মলে থাকছে না সময়বিধি। ১৬ জুলাই থেকে  ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল।রাজ্য-জাতীয় স্তরের প্রশিক্ষণের জন্য খুলবে সুইমিং পুল। সকাল ৬-১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে খোলা যাবে সুইমিং পুল।সকাল ১০-বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। স্টাফ স্পেশাল ছাড়া আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন।আপাতত বন্ধই থাকছে স্কুল-কলেজ-সিনেমা হল।

সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক, বিনোদন সংক্রান্ত জমায়েত নিষিদ্ধই থাকছে।শেষকৃত্য অনুষ্ঠানে ২০ জনের বেশি থাকা যাবে না।বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়।

জরুরি ও অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি অফিস, টেলিকম,ইন্টারনেট, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, দমকল, গণবন্টন ব্যবস্থা সহ খাদ্য ও অসামরিক সরবরাহর মতো পরিষেবা আগের মতোই খোলা থাকবে। অন্যান্য সরকারি অফিসগুলিতে স্বাভাবিক কাজের সময় ২৫ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ চলবে। বিভাগীয় প্রধান এ ব্যাপারে কর্মীদের হাজিরা সংক্রান্ত দিনক্ষণ স্থির করবেন। স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

পার্কগুলি প্রাতর্ভ্রমণ ও ব্যায়ামের জন্য সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত খোলা থাকবে এবং শুধু টিকা প্রাপ্তদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories