Saturday, September 5, 2026
30 C
Kolkata

দ্বিতীয় দফার ভোটে শান্তি রক্ষার্থে ৩৬ ঘন্টায় গ্রেপ্তার ১৫৪৩ জন! রেহাই পেল না তৃণমূল কাউন্সিলরও

দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশে গত ৩৬ ঘণ্টায় মোট ১৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ভোটের আগে সম্ভাব্য অশান্তি এড়াতেই এই পদক্ষেপ বলে প্রশাসনের দাবি।

কমিশন আগে থেকেই বিভিন্ন এলাকায় নজরদারি চালিয়ে কিছু ব্যক্তিকে চিহ্নিত করেছিল, যাঁরা গোলমাল করতে পারেন বলে আশঙ্কা ছিল। সেই তালিকা অনুযায়ী অভিযান চালিয়ে এই গ্রেফতারি করা হয়। ধৃতদের মধ্যে পূর্ব বর্ধমানের এক তৃণমূল কাউন্সিলরও রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিরোধী দলের এক নেতার বাড়িতে হামলা এবং এলাকায় প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেই সর্বাধিক ৪৭৯ জনকে ধরা হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও নদিয়াতেও একাধিক গ্রেফতারি হয়েছে। প্রশাসনের মতে, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories