Saturday, September 5, 2026
28 C
Kolkata

“উত্তরপাড়াকে যাদব তন্ত্র থেকে মুক্ত করুন”-ভোটের আগের দিন ‘তৃণমূল-বিজেপি’ বিরোধী পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য 

ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটদান পর্ব শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগে থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রচার শেষ করতে হবে। তবে উত্তরপাড়া বিধানসভা এলাকায় ভোটের আগের দিন সকালে নতুন করে পোস্টার ঘিরে বিতর্ক ছড়ায়। শহরের বিভিন্ন স্থানে লাগানো পোস্টারে ‘যাদব’ পরিবারের প্রভাব থেকে এলাকাকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। পোস্টারের নীচে একটি স্থানীয় সংগঠনের নামও দেখা যায়। সেখানে শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ যাদব ও বিজেপি শিবিরের সঙ্গে যুক্ত নেতা আচ্ছেলাল যাদবের উল্লেখ করে নানা মন্তব্য করা হয়েছে। এই পোস্টার ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, ভোটের ঠিক আগে এমন প্রচার বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য না কি অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাজ করছে, তা এখনও পরিষ্কার নয়। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, পোস্টারের নিচে ‘উত্তরপাড়া বাঙালি সমিতি’ নামক একটি সংগঠনের উল্লেখ করা হয়েছে। এলাকাবাসীদের দাবি এই ধরনের সংগঠনের কথা এর আগে কখনো শোনা যায়নি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories