Friday, March 6, 2026
28.9 C
Kolkata

দুর্ঘটনার জন্য ভোলে বাবা দায়ী নন এবং তিনি পলাতকও নন: আইনজীবী

উত্তর প্রদেশ ভোলে বাবার ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২১ জন নিহতের ঘটনায় ভোলে বাবার দায় নেই এবং তিনি পলাতক নন বলে জানিয়েছেন তার আইনজীবী। যদিও মঙ্গলবার রাজ্যের হাথরস জেলায় প্রাণহানির এ ঘটনার পর থেকে ‘নিখোঁজ’ ছিলেন ভোলে বাবা।

গত মঙ্গলবার ‘সৎসঙ্গ’ (প্রার্থনাসভা) নামে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘ভোলে বাবা’। তার আসল নাম সুরজ পাল ওরফে নারায়ণ শাকর হরি। ভোলে বাবা যখন ঘটনাস্থল ছেড়ে যেতে উদ্যত হন, তখন তার ভক্ত-অনুসারীরা তার গাড়ির চাকার দাগ থেকে ধুলা সংগ্রহের জন্য হুড়াহুড়ি শুরু করলে এই মর্মান্তিক দুর্ঘটনার সূত্রপাত হয়।

ভোলে বাবার আইনজীবীজানান, ‘ভোলে বাবা মঙ্গলবারের মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী নন এবং তিনি পলাতকও নন।’

‘তার লুকিয়ে থাকার কোনো কারণ নেই। তিনি জীবনেও কখনো লুকিয়ে থাকেননি’, যোগ করেন সিং।

ভোলে বাবার আইনজীবী আরও বলেন, ‘তিনি (ভোলে বাবা) আইনের শাসনে বিশ্বাসী। তিনি পুলিশের নির্দেশনা অনুসরণ করছেন।’

সিং বলেন, জনতার মধ্যে কিছু ‘সমাজবিরোধী’ মানুষ লুকিয়ে ছিল, যারা পদদলনের ঘটনার জন্য দায়ী। এই ঘটনার পুলিশি তদন্তে সর্বাত্মক সহায়তা করবেন ভোলে বাবা।

‘তদন্ত চলছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এতে অংশগ্রহণ করব’, যোগ করেন তিনি।

১৭ বছর আগে পুলিশের উপ-পরিদর্শকের পদ থেকে ইস্তফা দিয়ে ধর্মগুরু হিসেবে নিজেকে ঘোষণা দেন ভোলে বাবা। একাধিক প্রতিবেদন মতে, পুলিশে থাকতেই তিনি ধর্মীয় বক্তৃতা দিতে শুরু করেন। পরবর্তীতে অনুসারীর সংখ্যা বাড়ার পর পুলিশের চাকরি ছাড়েন এসপি সিং/সুরজ পাল ওরফে নারায়ণ শাকর হরি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories