Saturday, September 5, 2026
28 C
Kolkata

ঈদের খুশির মরশুমে সঙ্গ দিতে নারাজ আবহাওয়া! ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

চৈত্র মাস শুরু হতেই পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বদল এসেছে। বিভিন্ন জেলায় একটানা ঝড় ও বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই জায়গাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। ফলে ঈদের সময় উৎসবের আনন্দে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার থেকে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এইসব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইতে পারে। তাই আবহাওয়া দপ্তরের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories