Friday, March 6, 2026
28.9 C
Kolkata

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বেহাল রাস্তা, খাটিয়ায় শুয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রোগী!

রাস্তার বেহাল দশার জেরে চরম ভোগান্তির শিকার হলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের এক বৃদ্ধা। যমুনে বেরা নামে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে খাটিয়ায় চাপিয়ে কাদামাখা রাস্তায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে বাড়ি আনতে হয় বলে জানা গিয়েছে।

বহুদিন ধরেই ওই এলাকার রাস্তাগুলির অবস্থা বেহাল থাকায় বিপাকে পড়েছেন গ্রামবাসী। তার উপর সম্প্রতি হওয়া বৃষ্টিতে এবং শিলাবতী নদীর জলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। গ্রামের একমাত্র পাকা রাস্তার বড় অংশ ধসে গেছে এমনটাই জানা যায়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটি মেরামতের দাবি জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। এই ঘটনার পর ফের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এখনও পর্যন্ত সরকারি স্তর থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে অভিযোগ।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories