Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

রাজ্যে উপনির্বাচনের দামামা কি বেজে গেল

নিউজ ডেস্ক : সাতটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন করার জন্য কোমর বেঁধে আসরে নেমে পড়েছে কমিশন।

আগামী মাসে রাজ্যে উপনির্বাচনের সম্ভাবনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ভোট হবে। বর্তমানে ইভিএম, ভিভি প্যাড পরীক্ষার কাজ চলছে কমিশনে। ফার্স্ট লেবেল চেকিংয়ের কাজ শেষ। কয়েক দিন আগে কমিশনে গিয়ে দ্রুত নির্বাচন করার দাবি জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টপাধ্যায়।

কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাতের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের নেতৃত্বে একদল নেতা-মন্ত্রী। পরিষদীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টচার্য, জাভেদ আহমেদ খান, শশী পাঁজা। কমিশনে গিয়ে তারা অবিলম্বে নির্বাচন ও উপনির্বাচন করার দাবি জানান। পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যের দুটি কেন্দ্রে নির্বাচন, পাঁচটি কেন্দ্রে উপনির্বাচনের দাবি করেছি। গত এপ্রিল মাসে রাজ্যে করোনায় আক্রান্ত হচ্ছিলেন প্রচুর মানুষ। সেই কারণে আট দফা নির্বাচন না করানোর জন্য সোচ্চার হয়েছিল দল। কিন্তু এখন সংক্রমণ অনেক কমেছে। তাই গত মাসের ১৫ তারিখ দিল্লিতে নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রার সঙ্গে দেখা করে অবিলম্বে রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন করানোর দাবি জানিয়েছেন তৃণমূলের ছয় সাংসদ।

প্রসঙ্গত, সেদিনই কেন্দ্রের থেকে চিঠি দিয়ে রাজ্যকে জানানো হয় করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ চলছে। পরবর্তীতে তৃতীয় ঢেউ খুব শিগগির আসছে। পার্থর দাবি, ভোটের পর তিন মাস কেটে গিয়েছে, ফলে এবারে সাতটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিক ভোটের কাজ এগোচ্ছে বলে আশ্বাস দিয়েছেন, জানালেন পার্থ। তিনি তির্যক সুরে বিজেপির উদ্দেশ্য একথাও বলেন, যারা গণতন্ত্র রক্ষা করার দাবি করেন, তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য উপনির্বাচন হতে দিতে চাইছে না।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories