Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মুম্বইয়ে কি তাহলে চলে এল করোনার তৃতীয় ঢেউ!

মুম্বইয়ে আচমকাই কোভিড সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখি, সেই সঙ্গে বেড়েছে মৃত্যুহারও। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু গণেশ চতুর্থী উত্‍সব। সেই কারণে জমিয়ে বাজার-দোকান চলছে। এবার বেশ কয়েকটি বড়ো পুজো ধুমধাম করে হবে বলেও শোনা যাচ্ছে।

তার আগেই কোভিড গ্রাফ ও মৃত্যুহার দুই-ই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় শঙ্কা প্রকাশ করেছেন শহরের মেয়র কিশোরী পেডনেকর, তাঁর বক্তব্য থার্ড ওয়েভ এসে গিয়েছে।

তবে ডাক্তার ও অন্যান্য আধিকারিকরা এখনই অতদূর এগিয়ে ভাবতে রাজি নন, তাঁদের বক্তব্য, কেসলোড বেড়েছে ঠিকই, কিন্তু তাই বলে এখনই আতঙ্কিত না হয়ে সাবধান হওয়া উচিত।

প্রসঙ্গত, ওনাম উত্‍সবের পর কেরলেও কোভিড আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছিল। আপাতত তা নিয়ন্ত্রণে এসেছে। গণেশ পুজো উপলক্ষে মানুষ কোভিড বিধি অগ্রাহ্য করে পথে নামলে নয়া বিপর্যয় হবেই এ কথা হলফ করে বলা যায়। মুম্বই কর্পোরেশনের তরফে সমস্ত শহরবাসীকে অন্ততপক্ষে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত সতর্কতা পালন করে চলার অনুরোধ করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories