Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

কেন্দ্রের নতুন নীতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কেস করল হোয়াটসঅ্যাপ (WhatsApp)

আজ থেকেই জারি হচ্ছে কেন্দ্রের সামাজিক মাধ্যমগুলি নিয়ে একাধিক নতুন নিয়ম। এবার সেই নিয়মের বিরুদ্ধে কোর্টে গেল হোয়াটসঅ্যাপ (WhatsApp)।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, ‘মেসেজিং অ্যাপে চ্যাট ট্র্যাক করা মানে আমাদের প্ল্যাটফর্মে পাঠানো প্রতিটি মেসেজের  যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন আছে সেটাকে তুলে নেওয়া। এবং এর সাথে ব্যবহারকারীদের গোপনীয়তার অধিকার বিঘ্নিত করা।

তিনি আরোও জানান, এ বিষয়ে তাঁরা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

 নতুন আইটি নীতির মধ্যে একটি নিয়মকে ভারতীয় সংবিধানের ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারের বিরোধী হিসেবে চ্যালেঞ্জ করা হয়েছে বলে রয়টার্স সূত্রে খবর। সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী জীবনের অধিকারের মতোই নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখাও একজন নাগরিকের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে।

নতুন নীতিতে কোনও প্রয়োজন হলে, কোনও মেসেজের উত্স ট্র্যাক করতে হবে মেসেজিং প্ল্যাটফর্মকে। সংস্থার দাবি, এই নীতি মানতে হলে প্রতিটি মেসেজের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট রাখতে হবে। ফলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বলে আর কিছু থাকবে না।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories