Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মালদায়  প্রকাশ্যে চলল গুলি, চাঞ্চল্য এলাকায়

গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়’টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা করিয়ালি বাজার এলাকায় প্রকাশ্যে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের।মৃত যুবকের নাম চাঁদ সিং (২২)। বাড়ি হরিশ্চন্দ্রপুর করিয়ালি বাজার এলাকায়। গুলি চালানোর অভিযোগ উঠেছে কার্তিক রবি দাসের বিরুদ্ধে। অভিযুক্ত কার্তিক রবিদাস সহ এক যুবককে সামসি এলাকা থেকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।খুনের কারণ এখনও স্পষ্ট নয়।তদন্ত করছে পুলিশ।

 পুলিশ ও পরিবার সূত্রের খবর অনুযায়ী পার্শ্ববর্তী পাড়ার মেয়েকে প্রেম করতো অভিযুক্ত কার্তিক রবি দাস,তারই প্রতিবাদ করে ছিল চাঁদ সিং। ছেলেকে খুনের হুমকি দিয়েছিল। যদিও মায়ের দাবি তার ছেলে কোনো ঝামেলায় থাকতো না। এদিকে অভিযুক্ত কার্তিক রবি দাসের বিরুদ্ধে এর আগেও খুনের অভিযোগ রয়েছে। এই অভিযোগ করেছেন খোদ তার বৌদি চায়না রবি দাস। অভিযুক্তর বাড়ি ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। স্থানীয় সহ পরিবারের লোকজনেরা তার শাস্তির দাবিতে সরব হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন ২ যুবক কে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, সমগ্র ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে খোদ বাজার এলাকায় প্রকাশ্যে এরকম গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। করিয়ালি বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়ি ছিল। যেটি বহু বছর আগে বন্ধ হয়ে যায়। সেই ফাঁড়ি খোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories