Saturday, September 5, 2026
28 C
Kolkata

রানওয়েতে নামার সময় বিপত্তি, আগুন ধরে যায় NASA-র গবেষণা বিমানে

চাকার বদলে মাটি ছুঁল বিমানের পেট। ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র একটি গবেষণা বিমান। হিউস্টনের এলিংটন ফিল্ডে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। আগুন ধরে যায় বিমানটিতে। তবে স্বস্তির খবর, বিমানে থাকা সব কর্মী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

NASA সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি WB-57 মডেলের। যান্ত্রিক ত্রুটির জেরেই অবতরণের সময় বিমানের চাকা নামেনি বলে প্রাথমিক অনুমান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চাকা ওপরে রেখেই রানওয়েতে নামার চেষ্টা করে বিমানটি। প্রবল শব্দে মাটি ছোঁয়ার পর কিছু দূর ঘষটে চলে যায় বিমানটি, তার পরেই আগুন ছড়িয়ে পড়ে।

উচ্চতা থেকে গবেষণার কাজে ব্যবহৃত এই WB-57 বিমানটি আগামী Artemis 2 চন্দ্রাভিযানের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল। বিশেষ ক্যামেরা ও যন্ত্রপাতি নিয়ে রকেট উৎক্ষেপণ পর্যবেক্ষণের দায়িত্ব ছিল এর উপর। সেই অভিযানের ঠিক আগেই এই দুর্ঘটনা NASA-র কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

NASA জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। আপাতত Artemis 2 অভিযানের নির্ধারিত সূচিতে কোনও পরিবর্তন হয়নি বলেই জানা যাচ্ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories