Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক তরতাজা যুবকের

সুরজিৎ দাস, নদীয়া:গঙ্গায় স্নান করতে যাওয়ার পথে অসাবধানতাবশত পা ফসকে নদীতে পড়ে গিয়ে গভীর জলে তলিয়ে গেল বছর চব্বিশের এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার নবদ্বীপ পোড়াঘাট সংলগ্ন গঙ্গার ধারে।
মৃত যুবকের নাম রাজেশ বণিক ওরফে গৌরাঙ্গ, বাড়ি নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক মাস কয়েক আগে ব্যাকরণ ও সংস্কৃত পড়ার জন্য বাড়ি থেকে এসে পোড়াঘাট এলাকার একটি আশ্রমে বসবাস করত। মাঝেমধ্যে সুযোগ পেলে বেথুয়া ডহরি এলাকায় নিজের বাড়িতে চলে যেত সে। আবার কয়েকদিন পর ফিরে আসত নবদ্বীপে। এভাবেই এখানে থেকে নিজের পড়াশোনা চালাতে ওই যুবক।আজ সকালে স্নান করতে যাওয়ার সময় শ্রীবাস অঙ্গন ও পোড়াঘাটের মধ্যবর্তী এলাকায় গঙ্গার ধারে জলে নামতে গিয়ে অসাবধানতাবশত পা ফসকে নদীতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে কিছুক্ষণের মধ্যেই গভীর জলে তলিয়ে যায় সে।

এরপর প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী মারফত বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে নিখোঁজ ওই যুবকের খোঁজে নদীতে নামে বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা। তবে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories