Friday, March 6, 2026
24.4 C
Kolkata

এবার জম্মু কাশ্মীরকে কি ভারতের থেকে আলাদা ভূখণ্ডের স্বীকৃতি দিল WHO! শুরু জোর বিতর্ক

নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মীর, লাদাখ একেবারে ভারত থেকে বাদ! আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ছাই রঙে চিহ্নিত করা হয়েছে। এদিকে গোটা ভারত চিহ্নিত হয়েছে গাঢ় নীল রঙে। আবার সেই ছাই রং দিয়েই চিহ্নিত করা হয়েছে আকসাই চিনকেও। Covid-19 ড্যাশবোর্ডে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। করোনা মহামারীতে কোন দেশ কতটা ক্ষতিগ্রস্থ, সেই তথ্য প্রকাশের জন্যই এই মানচিত্রের প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেই মানচিত্র নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে।

এই মানচিত্র রাষ্ট্রসংঘের থেকে অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছে বলে জানানো হচ্ছে WHO এর তরফ থেকে। রাষ্ট্রসংঘের নির্দেশিকা মানা হয়েছে বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতীয়দের একাংশ দাবি করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বড়সড় আর্থিক অনুদান পায় চিনের থেকে। ফলে এমন মানচিত্র প্রকাশে চিনের ষড়যন্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। লন্ডনের একজন  IT পরামর্শদাতা সবার প্রথমে মানচিত্রটি লক্ষ্য করেন। তিনিই সবার প্রথমে Whats App এ এই মানচিত্র ছড়িয়ে দেন। উল্লেখ্য, গত বছরই WHO এর এগজিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন। তাসত্ত্বেও এই ভারত বিরোধী মানচিত্র প্রকাশ আঘাত করেছে ভারতীয়দের।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories