Saturday, June 20, 2026
37.2 C
Kolkata

ফের চলবে লোকাল ট্রেন, চড়তে পারবেন ৫০০ জন, সায় মিলল রাজ্যের

এনবিটিভি ডেস্ক: ২২ মার্চের পর আর গড়ায়নি লোকাল ট্রেনের চাকা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। লকডাউন পর্বে ঘরবন্দি থাকায় সমস্যা হয়নি। তবে আনলক পর্বে অফিস কাছারি খুলে যাওয়ায় কাজে বের হতে হচ্চ্ছে লোকজনকে, ট্রেন না চলায় তাঁদের যাতায়াত করতে হচ্ছে বাসে। এতে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার জোগাড়। তাই ট্রেন চালাতে সরকারকে অনুরোধ করেন নিত্যযাত্রীরা।

রেলকর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেনেও যাতায়াত করতে শুরু করেন অনেকে। এনিয়ে দিন কয়েক আগে ধুন্ধুমার হয় হাওড়া স্টেশনে, অবরোধ হয় পূর্ব রেলের কয়েকটি স্টেশনে।

এর পরেই নড়েচড়ে বসে রাজ্য সরকার। সোমবার বৈঠকে বসেন রেল দফতরের সঙ্গে। ঠিক হয়, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন। আপাতত সব ট্রেন চলবে না, ২৫ শতাংশ ট্রেন চালানো হবে। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঠিক কবে থেকে ট্রেন চলবে, ট্রেনে হকাররা উঠতে পারবেন কিনা, এসব সিদ্ধান্ত হবে ৫ নভেম্বর। এককথায়, সব কিছু ঠিকঠাক থাকলে লোকাল ট্রেন চলবে আগামী সপ্তাহেই।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories